সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শামীম ওসমানের সমর্থন আমার প্রয়োজন নেই: আইভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘শামীম ওসমান কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ। বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যাবে, যতকিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে।’

শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভী আরও বলেন, ‘তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি কী ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার সমর্থন আমার প্রয়োজন নেই। গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে।’

সোমবার নগরের ২ নম্বর রেলগেটের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকারের কাজগুলো সবসময়ই চলমান থাকে। তবে আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় যে কোনো কাজে তাদের কাছে পেয়েছে। নগরবাসী আমাকে বেছে নেবে, কারণ যখন এ শহরের মানুষ একদমই কথা বলতে পারত না, ভয়ে ভীত থাকত, তখন জানি না অন্য প্রার্থী কোথায় ছিলেন। আমি আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমূর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি। এ শহরে আশিক, বুলু, চঞ্চলকে হত্যা করা হয়েছে। দেখিনি কখনও একটি প্রতিবাদ করতে।’

আইভী বলেন, ‘আজ তিনি (তৈমূর) যার ক্যান্ডিডেট, তার বিরুদ্ধেই তিনি বলেছিলেন, ‘আমাকে শামীম ওসমান গুলি করেছে, আমার অফিসে গিয়ে গুলি করেছে। আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলছেন, যা উনার বলা উচিত হয়নি। আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। সংবাদ সন্মেলনে তিনি যে অভিযোগ এনেছেন, সেগুলো সর্ম্পূণ বেমানান। দেড় বছর ধরে শামীম ওসমান আমার বিরুদ্ধ এই গ্রাউন্ড তৈরি করেছেন। শামীম ওসমান যে কথা বলেছেন, কালকে উনি তোতাপাখির মতো সেগুলোই বলেছেন।’

আইভী আরও বলেন, ‘আমার ভোটার ফিক্সড, নারায়ণগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে কাকে ভোট দেবে। আমার জয় বড় ব্যবধানেই হবে। এখানে কেউ আমার ভোটারকে খুব বেশি প্রভাবিত করতে পারবে, তা মনে হয় না। কারণ নারায়ণগঞ্জের মানুষ খুব সচেতন। এই শহরের মানুষ প্রতিদিন যা দেখে নিজের চোখে তাই বিশ্বাস করে। আমি মনে করি আমার ভোটাররা তাদের জায়গাতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শামীম ওসমানের সমর্থন আমার প্রয়োজন নেই: আইভী

আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২