সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার

শামীম ওসমানের সমর্থন আমার প্রয়োজন নেই: আইভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘শামীম ওসমান কীসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ। বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যাবে, যতকিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে।’

শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভী আরও বলেন, ‘তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি কী ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার সমর্থন আমার প্রয়োজন নেই। গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে।’

সোমবার নগরের ২ নম্বর রেলগেটের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকারের কাজগুলো সবসময়ই চলমান থাকে। তবে আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় যে কোনো কাজে তাদের কাছে পেয়েছে। নগরবাসী আমাকে বেছে নেবে, কারণ যখন এ শহরের মানুষ একদমই কথা বলতে পারত না, ভয়ে ভীত থাকত, তখন জানি না অন্য প্রার্থী কোথায় ছিলেন। আমি আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমূর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি। এ শহরে আশিক, বুলু, চঞ্চলকে হত্যা করা হয়েছে। দেখিনি কখনও একটি প্রতিবাদ করতে।’

আইভী বলেন, ‘আজ তিনি (তৈমূর) যার ক্যান্ডিডেট, তার বিরুদ্ধেই তিনি বলেছিলেন, ‘আমাকে শামীম ওসমান গুলি করেছে, আমার অফিসে গিয়ে গুলি করেছে। আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলছেন, যা উনার বলা উচিত হয়নি। আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন। সংবাদ সন্মেলনে তিনি যে অভিযোগ এনেছেন, সেগুলো সর্ম্পূণ বেমানান। দেড় বছর ধরে শামীম ওসমান আমার বিরুদ্ধ এই গ্রাউন্ড তৈরি করেছেন। শামীম ওসমান যে কথা বলেছেন, কালকে উনি তোতাপাখির মতো সেগুলোই বলেছেন।’

আইভী আরও বলেন, ‘আমার ভোটার ফিক্সড, নারায়ণগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে কাকে ভোট দেবে। আমার জয় বড় ব্যবধানেই হবে। এখানে কেউ আমার ভোটারকে খুব বেশি প্রভাবিত করতে পারবে, তা মনে হয় না। কারণ নারায়ণগঞ্জের মানুষ খুব সচেতন। এই শহরের মানুষ প্রতিদিন যা দেখে নিজের চোখে তাই বিশ্বাস করে। আমি মনে করি আমার ভোটাররা তাদের জায়গাতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শামীম ওসমানের সমর্থন আমার প্রয়োজন নেই: আইভী

আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২