সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১১ ইউপির ১০টিতে হারলো নৌকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া সদরে ১১ ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র ১০ ও আওয়ামী লীগ ১টিতে বিজয়ী হয়েছে। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মাত্র ১টিতে চেয়ারম্যান বিজয়ী হয়েছে। ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৮ জন আওয়ামীলী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বুধবার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন।
কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লাল্টু রহমান, উজানগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সানোয়ার হোসেন মোল্লা, মনোহরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে জহুরুল ইসলাম জহুর, হরিনারায়ণপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে মেহেদী হাসান সম্রাট, আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সিদ্দিকুর রহমান, হাটশ হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে এম মোস্তাক হোসেন মাসুদ, ঝাউদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মেহেদী হাসান, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে আক্তারুজ্জামান বিশ্বাস,বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মিজানুর রহমান মিন্টু ফকির, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকে আলী হায়দার স্বপন ও পাটিকাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে রোকনুজ্জামান কানু বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। শান্তিপুর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোট গ্রহন হয়েছে।

নানা শংকা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়। অন্য নির্বাচনগুলি থেকে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিলো।
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১ ইউপির ১০টিতে হারলো নৌকা

আপডেট সময় : ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২