সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চা বিক্রেতা থেকে ইউপি সদস্য জীবন সংগ্রামী মাজেদা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পাবনার চাটমোহর উপজেলার চা বিক্রেতা মাজেদা খাতুন এখন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। সদ্য সমাপ্ত (২৮ নভেম্বর) নির্বাচনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এই জীবন সংগ্রামী নারী।

চা স্টলে বসে চা বিক্রি করে কিভাবে জনপ্রতিনিধি হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই মাজেদা খাতুন। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা।

চাটমোহর রেলস্টেশনের পাশে একটি ছোট দোকানে তিনি চা বিক্রি করেন। একজন মহিলা চা বিক্রেতা থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্বাচিত হয়ে ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, আমি একজন গরীব মানুষ। আমাকে মানুষ ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

মানুষের এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগীতা করতে চাই। তবে আমার যে চা বিক্রি করা ব্যবসা সেটা আমি বন্ধ করতে চাই না। সকল কার্যক্রম শেষ করে সময় পেলেই আমি চা স্টলে বসে চা বিক্রি করবো এবং এখান থেকে যতটুকু সম্ভব মানুষের সেবা করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চা বিক্রেতা থেকে ইউপি সদস্য জীবন সংগ্রামী মাজেদা

আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১