আমার কোন নেতা নেই, জনগণই আমার নেতা। গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী কামাল শিকদার
- আপডেট সময় : ০৮:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
তারই ধারাবাহিকতায় বুধবার দিনভর রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন।
সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের( স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল শিকদার বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সরকারি জমি, চাল বা অন্য কোন সম্পত্তি আত্মসাৎ করি নাই। এলাকার গরীর দুঃখী মানুষের পাশে থেকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করেছি। এলাকার রাস্তা ঘাট, কালভার্ট নির্মানে সর্বাত্নক সচেষ্ট থেকেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহমতপুর ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে শিক্ষিত, সৎ ও আর্দশ ব্যক্তিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, কোন দল বা প্রতীক নয় ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করুণ। আমার কোন নেতা নেই, জনগনই আমার নেতা। আমি শুধু জনপ্রতিনিধি হয়ে জনগনের সেবা করতে চাই।























