সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নতুন দল’কে যেন বাধা দেওয়া না হয় : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তাদের যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। ’ শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন।

কোনো দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়।

আবার এখন নতুন কিছু গজাচ্ছে। সেটা গজাক। ’
নতুন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে? যে যত দল করতে চায় করতে পারে।

‘এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। মিছিল করতে চাচ্ছে, মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেবো কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যত রকম আন্দোলন আছে করুক।

কিন্তু মানুষ পুড়িয়ে মারতে পারবে না, কোনো জানমালের ক্ষতি করতে পারবে না, সেটা আমাদের দেখতে হবে, যেন কোনো জিনিসের ক্ষতি করতে না পারে। ’
গত ২৬ অক্টোবর ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নূর। দলটির আহ্বায়ক কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

রেজা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে।

শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থমন্ত্রী ছিলেন।
২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। সেই নির্বাচনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। পরে ২০১৯ সালে তিনি তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গেল ফেব্রুয়ারি মাসে তিনি গণফোরাম ছাড়ার ঘোষণা দেন।

অন্যদিকে, কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান নুরুল হক নূর। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন দল’কে যেন বাধা দেওয়া না হয় : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১