সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রহমতপুরের জনপদ! ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার রহমতপুর ইউনিয়নে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায়।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ রহমতপুর ইউনিয়ন কে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

সরজমিনে দেখা গেছে, রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তারা অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তবে ভোটাররা বিগত দিনের চাওয়া ও না পাওয়ার হিসাব কষে গ্রামগঞ্জের পাড়ামহল্লা, চায়ের টেবিলে ভোটের আলোচনা এবং সমালোচনার ঝড় বইছেন।

কেননা উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন, অধিকার, সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন ভোটাররা। সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত রহমতপুর ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। এছাড়াও রাস্তাঘাটের বেহাল দশা, ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা জনগণের ভোগান্তিসহ নানান কারণে এবারের নির্বাচনকে ঘিরে নানান অভিযোগ ভোটারদের।

আসন্ন ইউপি নির্বাচনে রহমতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ( ঘোড়া) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিন হোসেন (হাতুড়ি) প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আঃ হাকিম (হাতপাখা) প্রতীক নিয়ে এবং বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

রহমতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোটার শাহজাহান খান বলেন, সব প্রার্থীই আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। তবে রহমতপুর ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাটের বেহাল দশা। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিকল্প নেই।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ছাব্বির হোসেন বলেন, রহমতপুর ইউনিয়নে নদী ভাঙন অন্যতম সমস্যা। কিন্তু এ বিষয়ে কারো কোন ভূমিকা নেই। তাছাড়া মীরগঞ্জ খেয়াঘাটে সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি হিসেবে খেয়াঘাটের ভোগান্তি নিরসনে কেউ কোন পদক্ষেপ নেননি। আসন্ন ইউপি নির্বাচনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রহমতপুর ইউনিয়নের মানুষ প্রকৃত সেবক কে বেছে নিবেন।

আওয়ামীলীগ মনোনীত রহমতপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নেতৃত্বে রহমতপুর ইউনিয়ন হবে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন।

আমি জনপ্রতিনিধি না হয়েও বিগত দিনে আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এর নেতৃত্বে রহমতপুর ইউনিয়নে বহু রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান করেছি। জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহমতপুর ইউনিয়ন কে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করতে আগামী ২৮ নভেম্বর নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের( স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সরকারি জমি, চাল বা অন্য কোন সম্পত্তি আত্মসাৎ করি নাই। এলাকার গরীর দুঃখী মানুষের পাশে থেকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করেছি। এলাকার রাস্তা ঘাট, কালভার্ট নির্মানে সর্বাত্নক সচেষ্ট থেকেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহমতপুর ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে শিক্ষিত, সৎ ও আর্দশ ব্যক্তিকে ভোট দেয়ার আহবান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, কোন দল বা প্রতীক নয় ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করুণ। আমার কোন নেতা নেই, জনগনই আমার নেতা। আমি শুধু জনপ্রতিনিধি হয়ে জনগনের সেবা করতে চাই।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন বলেন, বাবুগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ এবং মাদক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করছি। এছাড়াও তিনি বলেন, আসন্ন রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি কালো টাকা ও পেশিশক্তি মুক্ত অবাদ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতেব্য রহমতপুর ইউপি নির্বাচন এভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোস্টার ব্যানারে ছেয়ে গেছে রহমতপুরের জনপদ! ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

আপডেট সময় : ০৭:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১