সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উজিরপুরের গুঠিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থীতা বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ প্রার্থীতা বাতিল করেন। বুধবার (১০ নভেম্বর) বিকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী নাসির উদ্দিনের আবেদন শুনানি শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই বিষয়ে মঙ্গলবারও শুনানী হয় পরে তা মুলতবি করে বুধবার বিকালে পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়। এসময় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির থাকতে বলা হয়। এ বিষয়ে

আপিলকারীর পক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: নাসির উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন। বুধবার আপিল শুনানি শেষে আবদুস ছত্তার মোল্লা এক নারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা বলে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জানা গেছে, আবদুস ছত্তার মোল্লা বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি এলাকার জুলেখা নামের এক নারীর হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। এই মামলায় তিনি ২ বছরেরও অধীক সময় কারাবন্দি ছিলেন। উচ্চ আদালতে আপিলের প্রেক্ষিতে আবদুস ছত্তার মোল্লা জামিনে রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেনা আবদুস ছত্তার মোল্লা এমন দাবী করে আবেদন করেন প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন।

শুনানীতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, উজিরপুর উপজেলা নির্বাচন কমকর্তা মুহাম্মদ আঃ রশিদ শেখ সহ বরিশাল আইনজীবী সমিতির অর্ধশতাধিক আইনজীবী। এসময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ নৌকার প্রার্থী আবদুস ছত্তার মোল্লা,অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনসহ অপর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরের গুঠিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থীতা বাতিল

আপডেট সময় : ০৫:০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১