সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকাল ১১টার সময় জেলা আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নিয়মিত সম্মেলন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে সকল অপশক্তিতে মোকাবেলা করে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে বাংলােদেশর উন্নয়ন এবং অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে।

জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মুন্সী আব্দুল হান্নানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। এছাড়া সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা ও এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা।

সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জেলা আওয়ামী লীগের সদস্যরা ছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। বর্ধিত সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আলোচনার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ও জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১