সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বন কেটে রামপাল করেন, আবার যান পরিবেশ সম্মেলনে: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একদিকে বন কেটে রামপাল করেন, ঢাকা শহরকে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলেছেন। আর আপনি যান পরিবেশ সম্মেলনে!

সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। এসব দেখার আপনার সুযোগ নেই, দরকারও নেই। আপনার জনগণের ভোটের দরকার নেই। আপনার বিদেশিদের আশীর্বাদ দরকার। চাল কেন বন্ধ করেছে, তার জবাব কি দিতে পারবেন?

‘আওয়ামী লীগ সহিষ্ণু বলেই বিএনপি রাজনীতি করতে পারছে’, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যেই একটি অসহিষ্ণুতা প্রকাশ পায়। কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের প্রতি এমন কথা বলতে পারে?

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নীপুন রায় চৌধুরী, মো. তমিজ উদ্দিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন কেটে রামপাল করেন, আবার যান পরিবেশ সম্মেলনে: রিজভী

আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১