সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অপুর জনসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন, নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিদুল ইসলাম অপুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩১ অক্টোবর), সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তেবাড়িয়া পঞ্চায়েত কমিটি এ জনসভার আয়োজন করে।

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনের সঞ্চালনায় এবং তেবাড়িয়া পঞ্চায়েত কমিটির সভাপতি হামিদুর রহমান খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংকের সাবেক ডিজিএম সাইদুর রহমান,যুগ্ম সচিব(অবঃ) বিএম গোলাম ফারুক,বিশিষ্ট সাংবাদিক খান মোহাম্মদ খালিদ,তেবাড়িয়া গ্রামের কৃতি সন্তান আকতার হোসেন ভুইয়া,মিজানুর হোসেন ভুইয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী শাহিদুল ইসলাম অপু বলেন, আমি আপনাদের সন্তান।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন।আপনারা আমার পাশে থেকে নৌকায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবেন।
সমাজের অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। সলিমাবাদ বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে দূর্নীতিমুক্ত,মাদকমুক্ত সমাজ গঠনে আপনারা আমার পাশে থাকবেন। শিক্ষা ,সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে সলিমাবাদ বাসীর ভাগ্য উন্নয়নে এবং স্থানীয় সাংসদ গনমানুষের নেতা আহসানুল ইসলাম টিটুর হাতকে শক্তিশালী করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আশাকরি আগামী ২৮ নভেম্বরে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অপুর জনসভা

আপডেট সময় : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১