সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নৌকার নির্বাচনী সভায় প্রধান অতিথি বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক নৌকা প্রার্থীর সভায় প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক নেতা।

রবিবার উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বাদশার নির্বাচনী সভায় উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম প্রধান অতিথি হন।

জানা যায়, সদ্য ৩য় ধাপে ইউপি নির্বাচনের ঘোষণার পর উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। এতে ৩ নম্বর কোলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশাকে।

রবিবার উপজেলার দামদারপুর বাজারের ঈদগা মাঠে এক নির্বাচনী পথসভা ডাকা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিতে নির্বাচনী সভায় প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে।
এ সভায় বিএনপি নেতা ডা. নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সবাই বাদশার নৌকা প্রতীকে ভোট দিতে হবে এবং জোরালোভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

সভায় ডা. আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ বিষয়ে বিএনপি নেতা ডা. নূরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। নৌকার প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকার নির্বাচনী সভায় প্রধান অতিথি বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১