সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

রাস্তায় না নামলে সরকার একদলীয় শাসন কায়েম করবে: নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাস্তায় না নামলে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

তিনি বলেছেন,‌ ‌‘আন্দোলন করে চাপে না ফেলতে পারলে বর্তমান সরকার কোনো কিছুকেই গুরুত্ব দেবে না। আমরা যদি রাস্তায় না থাকি, তাহলে এ সরকার আগামীতে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে।’

শনিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ কথা বলেন নুরুল হক নুর। বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির এক যুগ পূর্তিতে ‘বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমরা লেখক মুশতাকের মৃত্যু ও কিশোরের নির্যাতন নিয়ে রাস্তায় নেমেছিলাম। তখন আইনমন্ত্রী বলেছিলেন এটা সংশোধন করবে। কিন্তু আমরা আন্দোলন থামিয়ে দেওয়ার পর আর সংশোধন করেননি। এর থেকে এটাই প্রমাণ হয়, রাস্তায় থাকলে তারা আশ্বাস দেন আর না থাকলে চুপ হয়ে যান।’

নুর বলেন, ‘আজকের সারাদেশে ইউপি নির্বাচন হয়েছে। তাদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অনেক জায়গাতে নিজের মধ্য থেকেই পরিকল্পনামূলকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক প্রমাণ করার চেষ্টা করেছে। যেহেতু বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এটি একটি ভালো দিক। এ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন কমিশনকে বয়কট করার মধ্যদিয়ে সরকারের প্রতি যে আস্থা নেই, তার প্রমাণ রাজনৈতিক দলগুলো দিতে পারে।’

সচিবালয়, প্রশাসন থেকে শুরু করে সব সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে মন্তব্য করে নুর বলেন, ‘তাদের দলের বাইরের সরকারি গুরুত্বপূর্ণ জায়গাতে লোক খুব কম আছে। কিন্তু তারপরেও আশার বাণী হচ্ছে, প্রশাসনের মধ্যেও অনেক পজিটিভ মানুষ আছে। এভাবে দেশ চলবে এটাও তারা চান না। অভ্যন্তরীণ নানাধরনের কোন্দল তৈরি হচ্ছে। শরিয়তপুরে যুবলীগের একটা সমাবেশ, সেখানে নিজেদের মধ্যেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটিয়েছে। ক্ষমতাসীন দলও তো খুব ভালো নেই। তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তায় না নামলে সরকার একদলীয় শাসন কায়েম করবে: নুর

আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১