সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন বিএনপিকে কারা ভোট দেয়: রিজভী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন বিএনপিকে কারা ভোট দেয়: রিজভী
র‌্যাব-পুলিশ নয়, দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বিএনপিকে কারা ভোট দেয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন- বিএনপিকে কারা ভোট দেবে ও কেন দেবে? বিএনপিকে তো ভোট দেবে জনগণ, সেটা দিনের আলোয়। র‌্যাব-পুলিশ বা দলের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বিএনপিকে ভোট দিতে আসবে না।’

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ‘মিডনাইট ভোটের সরকার’ মন্তব্য করে রিজভী বলেন, ‘রাতের অন্ধকারে ভোট কারা দেয়, সেটা আগে সরকারকে স্পষ্ট করতে হবে। কারণ বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না। এ জন্য সরকার ভোটারদেরও চেনেনও না। প্রধানমন্ত্রী চেনেন, র‌্যাব-পুলিশ ও দলীয় ভোটার। এ জন্যই তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কে ভোট দেবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এসব প্রবাদ এখন সংশোধন করতে হবে। কারণ এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। যুবলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন শিক্ষিতদের কোনো নাম নেই।’

দেশের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আজকে পরীক্ষার খাতায় কিছু না লিখেও অনেকে জিপিএ-৫ পেয়ে যাচ্ছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে গেছে, কিছুই পারে না। এ দায় কী শিক্ষকদের? এটার দায় শিক্ষাব্যবস্থা এবং যারা দেশ পরিচালনা করছে, তাদেরকেই নিতে হবে।’

‘শুধু পাশ করিয়ে দাও, জিপিএ-৫ পাইয়ে দাও, এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। সরকার যেমন নকল করে ক্ষমতায় গেছেন, শিক্ষার্থীদেরও নকলের দিকে ঠেলে দিয়ে গোটা শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে’ বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, ‘আজকে সবচেয়ে অবহেলিত ও নির‌্যাতিত শিক্ষক সমাজ। নির‌্যাতিতরা কীভাবে জাতির মেরুদণ্ড হবে? মেরুদণ্ড বানানো হচ্ছে, ক্যাসিনো চালানো ছাত্রলীগ-যুবলীগ নেতাদের, যারা দুই হাজার কোটি টাকা পাচার করে।’

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক শওকত মাহমুদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন বিএনপিকে কারা ভোট দেয়: রিজভী।

আপডেট সময় : ১০:৪৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১