সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবান্তর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক ও অবান্তর।

শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না- বিগত ২০০৮ সালে বেগম খালেদা জিয়াও ঠিক একই কথা বলেছিলেন। ফলে নির্বাচনের পর তাদেরকেই সেই ভাগ্য বরণ করতে হয়েছে। সুতরাং আগামীদিনেও এই দলটির পরিণতি কী হয়, তা সময়ই বলে দেবে।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গত ১০ বছরে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছে। আনন্দ এবং কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে শুধু বই পড়ে নয়, শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়েও পড়বে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুজিত রায় নন্দী, ড. সেলিম মাহমুদ, সংসদ সদস্য মেজর (অব.) রফিক ইসলাম, সংসদ সদস্য মুহাম্মদ সফিকুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় নেতা নাজিবউল্লাহ হিরো প্রমুখ।

এছাড়া তৃণমূল পর্যায়ের নেতা ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, হাইমচর উপজেলার শাহজাহান প্যাদা, মতলব দক্ষিণের মবিন সুজন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনসহ অর্ধশত নেতা।

চাঁদপুরে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশে জেলা ও আট উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, রোববার (৩ অক্টোবর) একই স্থানে নেতাকর্মীদের নিয়ে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবান্তর।

আপডেট সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১