সংবাদ শিরোনাম ::
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

এ মাসেই আসছে নূরের রাজনৈতিক দল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলন এবং দফায় দফায় হামলার শিকার হয়ে তিনি আসেন আলোচনায়। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসাবে গঠন করেছেন ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদসহ প্রায় পাঁচটি অঙ্গসংগঠন। এবার জানালেন নতুন রাজনৈতিক দল গঠনের কথা।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নুরুল হক নূর।

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার ব্যাপারে নুরুল হক নূর বলেন, গত মার্চ মাসে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল কিন্তু মোদিবিরোধী আন্দোলন এবং আমাদের বেশকিছু সহযোদ্ধাকে গ্রেফতারের কারণে আমরা একটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যে কাজ আছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যেই ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, সর্বশেষ আমরা পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি। আরেকটা অঙ্গ-সংগঠন ‘নারী অধিকার পরিষদ’ গঠনের প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, আমাদের নিজেদের গণ্ডির বাইরেও দেশের যে সব মানুষ আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা এসব বিষয়ে কাজ করছেন। এদেরকে আমাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছি। তাই বলা চলে আমাদের রাজনৈতিক দল গঠনের যে সব কাজ আছে সেগুলো শেষ পর্যায়ে।

পরিস্থিতি ঠিক থাকলে এ মাসের শেষেই আমরা সেটি ঘোষণা করতে চাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের উত্থানটাই বলতে গেলে একটা চমক এর মধ্য দিয়ে। কারণ সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের যে দাবি ছিল সেই দাবিকে কেন্দ্র করে আমাদের উত্থান। আর এ দাবি আদায়ে নানা নির্যাতন, নিপীড়ন, বাধা-বিপত্তির সম্মুখীন হয়েও দাবি আদায়ের আন্দোলকে সফল করতে হয়েছে। এরপর ডাকসু নির্বাচন এবং গণআন্দোলনের মধ্য দিয়ে মানুষের মাঝে আমাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

আমরা চাচ্ছি, গুরুত্বপূর্ণ একটি পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার। পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে যারা আমাদের সঙ্গে আছেন, তাদেরকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। সে ক্ষেত্রে বলা চলে একটা চমকই অপেক্ষমাণ। দেশের রাজনীতিতে রাজনীতিকে অনেকে বামপন্থি ও ডানপন্থি ধারায় বিভক্ত করে। আমাদের চিন্তা-ভাবনা হচ্ছে কোন পন্থি না হয় গণমানুষের জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করা।
ডাকসু’র সাবেক ভিপি বলেন, গণঅধিকার পার্টি, গ্রিন পার্টি, ডেমোক্রেটিক পার্টিসহ বিভিন্ন নাম আলোচনায় আছে। তবে আমাদের অন্যান্য সংগঠনে অধিকার শব্দটি আছে তাই চাচ্ছি এই শব্দটাকে প্রাধান্য দেওয়ার। ইতোমধ্যেই ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ নামে একটি স্লোগান তৈরি করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এ মাসেই আসছে নূরের রাজনৈতিক দল।

আপডেট সময় : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১