জীবননগরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ১০৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা, জীবননগর থানা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তোজা, জীবননগর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ মিয়া,জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা লাকি সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সুধী ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

























