আ’লীগের সম্পাদক করায় বাবুগঞ্জে দোয়া মোনাজাত,মিষ্টি বিতরণ।
- আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ১১৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ সদ্য ঘোষিত বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জ্জামান মিলন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল জোমাদ্দার এর উদ্যোগে কেদারপুর খেয়াঘাটে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় খেয়াঘাটের যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আমীর আলী জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা মোঃ কামাল হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ রনি জোমাদ্দার, শামীম জোমাদ্দার, স্থানীয় ব্যবসায়ী মাসুম জোমাদ্দার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোমবার দুপুরে পর বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাবুগঞ্জ উপজেলার সাবেক কমিটির সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন কে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মৃধা.মু আক্তার-উজ-জামান মিলনকে সাধারণ সম্পাদক করে সোমবার ২ আগষ্ট এই কমিটি অনুমোদন দেয় বরিশাল জেলা কমিটি।

























