চুয়াডাঙ্গার কুড়ালগাছিতে বিজিবির অভিযানে জাল টাকা সহ গাঁজা উদ্ধার।
- আপডেট সময় : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

দিবাশীষ বসাক কুড়ালগাছি ইউনিয়ন প্রতিনিধি।
চুয়াডাঙ্গার কুড়ালগাছি ইউনিয়নে শুক্রবার ৭.০টার দিকে বিজিবির ৬ ব্যাটেলিয়নের অভিযানে জাল টাকা এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
বিজিবির ৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো:খালেকুজ্জামান পিএসসি এর নেতৃত্বে শুক্রবার ৩০/০৭/২০২১ তারিখে অভিযান পরিচালনা কালে নগদ ৯৬০০০.০০/-(জাল টাকা ) এবং ২২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা ১)মো:আব্দস সাত্তার(৩৮) পিতা -মো:নূরুলহুদা গ্রাম-কুড়ালগাছি ২)মো:নওশেদ আলী ওরফে গনি(৩৫) পিতা -মো:নূর মোহাম্মদ গ্রাম-ঠাকুরপুর এবং ৩) মো:সাইফুল ইসলাম (২৫) পিতা -মো:জুলফিকার আলী গ্রাম-কুড়ালগাছি।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবি ব্যাটেলিয়ন কুড়ালগাছিতে আব্দুল হান্নান এবং রানার নিকট জাল টাকা এবং ঝিনাইদহে জাল টাকা তৈরির মেশিনের সন্ধান পান। এই অভিযান পরিচালনা করতে এসে কুড়ালগাছি হতে মো:আব্দুস সাত্তারের নিকট হতে ৯৬০০০.০০/-(জাল টাকা ) উদ্ধার করেন। সীমান্তবর্তী গ্রাম ঠাকুরপুর হতে মো:নওশেদ আলী এবং মো:সাইফুল ইসলামের নিকট থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেন।
আজ শনিবার বেলা ১২.০ টার দিকে আসামী ৩ জন কে দর্শনা থানায় প্রেরণ করেন।জাল টাকা এবং মাদকদ্রব্য আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়।

























