সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

২০ শতাংশ মধ্যবিত্তকে গরিব বানিয়েছে করোনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

করোনায় দেশে আয় বৈষম্য প্রকট হয়েছে। স্বচ্ছল মধ্যবিত্তরা কাজ হারিয়ে নেমে গেছেন দারিদ্র্যের কাতারে। গরিবরা হয়েছেন হতদরিদ্র, ধনীরা আরও ধনী। দেশের ২০ শতাংশ মধ্যবিত্তকে দরিদ্র বানিয়েছে করোনা মহামারি।

গবেষণা বলছে, ২ কোটি ৪৫ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছেন। যা মোট জনগোষ্ঠীর ১৪ দশমিক সাত পাঁচ শতাংশ।

গত এপ্রিলে অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের লেখা ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র : ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে বই বলছে, ২০২০ সালে, মহামারি শুরুর আগে, দেশে দরিদ্র পরিবার ছিলো ২০ শতাংশ, মধ্যবিত্ত ৭০ শতাংশ আর ধনী ১০ শতাংশ। কিন্তু প্রথম লকডাউনের পর, ২০ শতাংশ মধ্যবিত্ত পরিবার গরিব হয়েছে।

অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ বলেন, যারা একদম নিম্ন-মধ্যবিত্ত তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। নতুনভাবে সৃষ্ট যে দরিদ্র জনগোষ্ঠী এই তালিকাগুলো আমরা গত ১৬ মাসেও করতে পারেনি। এগুলোর একটা তালিকা করে যাচাই-বাছাই করে এই মহামারির সময় যদি তাদের কিছুটা অর্থনৈতিক সাহায্য দেয়া যায় তাহলেও তারা কিছুটা স্বস্তি পাবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না।

অর্থনৈতিক শক্তি কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। যা নীতিতে আমরা এখন অর্থনীতি পরিচালনা করছি, এটা হচ্ছে পুঁজিবাদি নীতি, খোলাবাজার নীতি। এই আওতায় ধনীরা আরও ধনী হবে। আমরা যেখানে স্বান্তনা পাই সেটা হচ্ছে যারা ভয়ংকর গরিব ছিল তারা কম ভয়ংকর গরিব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ শতাংশ মধ্যবিত্তকে গরিব বানিয়েছে করোনা।

আপডেট সময় : ০৯:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১