সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বিচারক দম্প‌তি‌কে বি‌চ্ছিন্ন কর‌ল করোনাভাইরাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : তারা একই বিশ্ববিদ্যাল‌য়ে প‌ড়েছেন। আবার তা একই বিষ‌য়ে। চাকরিও নি‌য়ে‌ছি‌লেন তারা বিচার বিভা‌গে। ‌গাটছাড়াও বেঁধে‌ছি‌লেন প‌রিবা‌রের সম্মতি‌তে।

তা‌দের শেষ কর্মস্থল ছিল একই জায়গায়। এমন‌কি তারা সেখা‌নে একই বে‌ঞ্চে পালা ক‌রে বিচারকার্য প‌রিচালনা ক‌রতেন। তারা একই সময় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছি‌লেন।

‌বিচারক স্বামী ফির‌লেন ক‌রোনা জয় ক‌রে। আর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হে‌রে গে‌লেন করোনার কা‌ছে। একমাত্র ক‌রোনাই তা‌দের‌কে বি‌চ্ছিন্ন কর‌ল।

ক‌রোনাযু‌দ্ধে এই হে‌রে যাওয়া বিচারক হ‌লেন- সানিয়া আক্তার। তি‌নি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হি‌সে‌বে কর্মরত ছিলেন।

বুধবার সকাল ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক‌রোনা ওয়া‌র্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানিয়া আক্তার।

তাঁর স্বামী কে এইচ এম ইমরানুর রহমান। তি‌নিও ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হি‌সে‌বে কর্মরত ‌আছেন।

সা‌নিয়ার লাশ যখন ক‌রোনা ওয়ার্ড থে‌কে ফ্রিজ ভ্যা‌নে তোলা হ‌চ্ছিল, তখন বিচারক স্বামীর আবেগঘন কান্নায় গোটা এলাকার প‌রি‌বেশ ভা‌রী হ‌য়ে ও‌ঠে। যখন ভ্যা‌নে লাশ নি‌য়ে যাওয়া হ‌চ্ছিল, তখন স্বামী লাশবাহী ভ্যানের পেছন পেছন দৌ‌ড়ে ছুট‌ছিলেন।

পা‌শে থাকা স্বজন আর সহকর্মীরা তা‌কে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা কর‌ছিল।

পা‌রিবা‌রিক সূত্র বল‌ছে, গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে স্বামী-স্ত্রী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য নমুনা দেন।

তারা দুজ‌নেই করোনা পজিটিভ নিশ্চিত হন। অন্তঃসত্ত্বা হওয়ায় ১২ জুলাই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৬ জুলাই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক‌রোনা ওয়া‌র্ডে নি‌য়ে আসা হয়।

শের-ই-বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম।

তাঁর প্রচুর শ্বাসকষ্ট ছিল। হাই-ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল।

কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার স্বামী কে এইচ এম ইমরানুর রহমান একই বিশ্ববিদ্যালয় থে‌কে একই বিষ‌য়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৭ সা‌লে তি‌নি বিচার বিভাগে যোগদান করেন। তার প‌রের বছর ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। দুই বছ‌র ছয় মাস আ‌গে তারা পা‌রিবা‌রিক সিদ্ধা‌ন্তে বি‌য়ে বন্ধ‌নে আবদ্ধ হন।

এদি‌কে বিচারক সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচারক দম্প‌তি‌কে বি‌চ্ছিন্ন কর‌ল করোনাভাইরাস।

আপডেট সময় : ০৯:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১