সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

স্বামীর পাঠানো মেসেজ লুকিয়ে পড়ায় স্ত্রীকে কারাদণ্ড ও দেড় লক্ষাধিক টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক বা সম্পর্কের বৈরিতা নিয়ে প্রায়ই নানা ঘটনা সামনে আসে গণমাধ্যমে। তবে প্রথম স্ত্রীকে পাঠানো স্বামীর মেসেজ লুকিয়ে পড়ার ঘটনা যে আদালত পর্যন্ত গড়াতে পারে তা অনেকের অজানা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের এমনই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় স্ত্রী থাকা সত্ত্বেও প্রথম স্ত্রী, সন্তান বেশি গুরুত্ব পাচ্ছিলো! তাই সন্দেহ বশত স্বামীর অনুপস্থিতিতে প্রথম স্ত্রীকে পাঠানো মেসেজ লুকিয়ে লুকিয়ে পড়তেন দ্বিতীয় স্ত্রী।

স্বামীর ফোন খুলে সেই মেসেজ-ইমেল পড়ে তা নিয়ে প্রতিদিন তুমুল অশান্তি লেগেই থাকত! এই দোষেই কঠোর শাস্তি পেলেন দ্বিতীয় স্ত্রী।
ইমারাত আল যৌম সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন তার স্বামী। অভিযোগ জানানোর সময় তিনি জানান, সন্দেহ থেকে তার দ্বিতীয় স্ত্রী ফোন, ল্যাপটপ থেকে প্রথম স্ত্রী, সন্তানকে পাঠানো মেসেজ পড়তেন। আস্তে আস্তে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে। ডিভোর্স হয় তাদের। এতকিছুর জন্য দায়ী তার দ্বিতীয় স্ত্রী।

এতে ক্ষতিপূরণ বাবদ দ্বিতীয় স্ত্রীর কাছে সেই ব্যক্তি মোটা অঙ্কের টাকাও দাবি করেছেন। স্বামীর অভিযোগের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রীকে একমাসের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছে আমিরাতের একটি পারিবারিক আদালত।

এমনকি ৮১০০ এইডি (যা বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা) জরিমানাও করা হয়েছে। সূত্র : আজকাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর পাঠানো মেসেজ লুকিয়ে পড়ায় স্ত্রীকে কারাদণ্ড ও দেড় লক্ষাধিক টাকা জরিমানা।

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১