সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

লোহার বদলে বাঁশ ও কাঠ, ধসে পড়ল নির্মাণাধীন সড়ক ভবনের ছাদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রংপুর সড়ক বিভাগের নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ ধসে পড়েছে। বুধবার (২৮ জুলাই) বিকালে হঠাৎ শার্টারিং খসে ধসে পড়ে ছাদের পুরোটা। তবে ৫/৬ জন শ্রমিক সামান্য আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

বিকাল পৌনে ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কেউ নিচে চাপা পড়েছে কি না তা নিশ্চিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুরস্থ সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, দুর্বল শার্টারিংয়ের কারণে সদ্য ঢালাই করা ছাদের বড় অংশ ধসে পড়ে। ভবনটি সড়ক বিভাগের জোনাল অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিল বলে জানান তিনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শার্টারিংয়ে লোহার পাইপের বদলে বাঁশ ও কাঠের ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে ঠিকাদার প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, সড়ক ভবনের ক্যাম্পাসের ভেতর এই ঘটনা লজ্জাজনক।

অনেকের ধারণা যে ভাবে রড ও রড বাঁধার কাজ হবার কথা তাও ঠিকভাবে না হওয়ায় বিমসহ ছাদ খুলে পড়েছে। সরকারের একটি প্রকৌশল সংস্থার ভবন এভাবে ধসে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

এলাকাবসি জানিয়েছে, ঘটনার সময় ৫-৬ জন শ্রমিক সেখানে কাজ করছিল। ভাগ্যক্রমে তারা দ্রুত সরে যাওয়ায় প্রাণে বেঁচে গেলেও ছুটোছুটি করতে গিয়ে সবাই সামান্য আহত হয়েছে। এ ব্যাপারে কথা বলতে সড়ক ভবনে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো প্রকৌশলীকে পাওয়া যায়নি।

তবে পরে রংপুর সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি দুর্বল শার্টারিংয়ের কথা অস্বীকার করেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে শার্টারিং সরে গিয়ে ভবনটির একাংশ ধসে পড়েছে। পরে তা ঠিক করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুই তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছে এবং তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

ফেরদৌস লিমন নামে একজন বলেন, আমার মতে পুরোটাই ধ্বংস করে আবার নতুনভাবে করা উচিত। কারণ একই মিস্ত্রী, একই লেবাররা, একই মসলা ও একই প্রক্রিয়ায় পুরোটা তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোহার বদলে বাঁশ ও কাঠ, ধসে পড়ল নির্মাণাধীন সড়ক ভবনের ছাদ।

আপডেট সময় : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১