সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে মোটরসাইকেলের মুখোমুুিখ সংর্ঘষে নিহত-১।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৭০ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশাল- ঢাকা মহাসড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সাদ্দাম হোসেন(২৫)নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড় টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড় টায় মোঃ সাদ্দাম হোসেন ও ভাগিনা মোঃ শুভ এর মোটরসাইকেল যোগে বরিশাল শহর থেকে বাড়ি ফেরার পথে পূর্ব রহমতপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা ও ভাগিনা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পরে মোঃ সাদ্দাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মারা যান।
নিহত সাদ্দাম উপজেলার দক্ষিন রাকুদিয়া গ্রামের মৃত্যু বাবুল হাওলাদারের পুত্র।

























