বরিশাল থেকে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৬১ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৭ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাকাই বাজারস্থ নতুন ব্রীজ সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৭ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ২০.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) শুভ তালুকদার(৩৫), পিতা- মৃত সুনীল তালুকদার, সাংঃ বাকাই, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৩৯০ (তিনশত নব্বই) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয় এর নগদ ৩,৮৩৫ (তিন হাজার আটশত পঁয়ত্রিশ টাকা) উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

























