সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ছেলে বিদেশে থাকায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, কারাগারে শ্বশুর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৩৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টাঙ্গাইলের নাগরপুরে পুত্রবধূ ধর্ষণচেষ্টা মামলায় শ্বশুর জাহাঙ্গীর মিয়া ওরফে মোহনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার জাহাঙ্গীর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়ার ছেলে কাতার প্রবাসী অন্তর একবছর আগে বিয়ে করেন। ছেলে বিদেশে থাকার সুযোগে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর। ১৬ জুলাই বিকেলে নিজ বাড়ির দক্ষিণ দুয়াড়ী চৌচালা টিনের ঘরে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে মারধর করেন তিনি। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় পুত্রবধূর মা সুফিয়া আক্তার বাদী হয়ে ২৭ জুলাই মঙ্গলবার নাগরপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলার পর পুলিশি অভিযান চালানো হয়। ওই রাতেই অভিযুক্ত শ্বশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলে বিদেশে থাকায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, কারাগারে শ্বশুর।

আপডেট সময় : ১০:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১