বাবুগঞ্জে করোনা টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। হাসপাতালে ভীড়।
- আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৬৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে করোনার টীকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। টিকা নিতে আসা মানুষের প্রচুর ভিড় লক্ষ করা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল বুধবার পর্যন্ত মোট ৭ হাজার ৫ শত জন প্রথম ডোজ এবং ২য় ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৫ শতজন। তবে টিকা নেয়ার জন্য মহিলাদের চেয়ে পুরুষদের ভীড় বেশি লক্ষ করা গেছে।
কঠোর বিধি-নিষেধ চলমান থাকায় কম্পিউটারের দোকান বন্ধ থাকায় টিকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিষ্ট্রেশন করতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েকদিনে রেজিষ্ট্রেশনের কাগজ নিয়ে টিকা নিতে আসা মানুষদের কম্পিউটারে এন্ট্রি করাতে হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছেন।
পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের টিকা কার্যক্রম পরিচালনা ও স্বাভাবিক ভর্তি রোগীর সাথে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে ষ্টাফদের হিমশিম খেতে হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুভাস সরকার সাংবাদিকদের বলেন, বাবুগঞ্জ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৫শত ১৮ জন।
বাবুগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে তিনি জানান।

























