সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নলসিটিতে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে দৈনিক দখিনের সময় পত্রিকার সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের উপর রাতের আধারে হত্যার উদ্দেশ্যে হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নলছিটি সাংবাদিক সমাজ।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তরা সাংবাদিক মিথুনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এছাড়া হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা সাংবাদিক মিথুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনকে প্রধান আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৮ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করেনি পুলিশ।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স জানান, আসামী গ্রেফতারের জোরালো অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলসিটিতে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ০৯:৪৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১