সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ গেল এসআইয়ের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কর্তব্যরত অবস্থায় এসআই জাহাঙ্গীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, এসআই জাহাঙ্গীর বুকে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, এসআই জাহাঙ্গীর সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকর খালেদ জানান, পরিবারের ইচ্ছায় তাকে পুলিশের ব্যবস্থায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। প্রাথ‌মিকভা‌বে জেলা পু‌লি‌শের কল্যাণ তহ‌বিল থে‌কে ৫০ হাজার টাকা দেয়া হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ গেল এসআইয়ের।

আপডেট সময় : ১০:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১