বরিশালের কোড পুলিশের চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার করলো গৌরনদী থানা পুলিশ।
- আপডেট সময় : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ৯৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলা গৌরনদী থানাধীন বাটাজোর এলাকা থেকে ০১ টি ডিসকভার মোটর সইকেল সহ তিন জেলার মটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা হলো ১/সোহেল তামিনদার(৩০) পিতা স্বপন তামিনদার,সাং গগন,থানা+ জেলা- ঝালকাঠি।২/ মেহেদী হাসান (২০) পিতা শামসুল হক,সাং সুটিয়াকাঠী,থানা- নেছারাবাদ,জেলা – পিরোজপুর। ৩/ নাহিদ (২১)পিতা- মামুন মোল্লা,সাং দেহের গতি রহমাতপুর,বাবুগঞ্জ, বরিশাল। মোটর সাইকেল বিক্রয়কালে চোর চক্রের এ সদস্যদের চোর সন্দেহে গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম সু-কৌশলে ধৃত করেন। চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় ডিসকভার মোটর সাইকেলটি ঈদের ২ দিন পূর্বে তাহারা ঝালকাঠী জেলার সুগন্ধা গরুর হাট থেকে চুরি করিয়াছে এবং অদ্য ইং ২৬/০৭/২০২১ তারিখ বিক্রয় করার জন্য বাটাজোর এলাকায় নিয়া এসেছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান বরিশালের কোড পুলিশ ঈদের ২ দিন পূর্বে তাহার মটর সাইকেল নিয়ে ঝালকাঠী জেলার সুগন্ধা গরুর হাটে গরু ক্রয় করার জন্য জায়,মটর সাইকেল রেখে হাটের মধ্যে গরু দেখতে গেলে এসে দেখে মটর সাইকেলটি নাই।মোটর-সাইকেল চুরি হওয়ার প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে মোটর-সাইকেল চোরচক্রের ওই তিন সদস্য গ্রেফতার ও মোটর-সাইকেল উদ্ধার করা হয়।
এই বিষয়ে গৌরনদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

























