সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ইউএনওর গাড়ি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি।

এ সময় নির্বাহী কর্মকর্তা গাড়িতে ছিলেন না। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাটুরিয়া এলাকায়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম গাড়িতে তেল না থাকায় চালক খসরুকে সোমবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে হাটুরিয়া এলাকার পাম্প থেকে তেল আনতে পাঠান।

চালক গাড়ি নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় যাওয়ার পর দুই পথচারীকে অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়ে একটি গরু।

এ সময় চালক দুই পথচারীকে বাঁচাতে হার্ড ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে খাদে পড়ার পূর্বে চালক কৌশলে গাড়ি থেকে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে সংস্কারের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।

চালক খসরু বলেন, হার্ড ব্রেক না ধরলে গরুর গায়ে লেগে পাশের দুই পথচারীর প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, লকডাউন জনিত কারণে বের হয়ে দেখি গাড়িতে তেল নাই। চালককে তেল আনতে বলে আমি অফিসে চলে আসি।

পাম্প থেকে তেল আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমত যে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চালক দুজন পথচারীর প্রাণ বাঁচিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ইউএনওর গাড়ি।

আপডেট সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১