সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ৩ আসামি আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।। ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ ৩ আসামিকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪শে জুলাই) রাত সাড়ে ১০টার সময় ৭২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মহেশপুর থানাধীন বাঘাডাংগা গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (১৯), একই গ্রামের বজলুর রহমানের ছেলে মোঃ ইমরান হোসেন (২০) এবং মোঃ সালাম মোল্লার ছেলে মোঃ আহসান হাবিব (২৮)।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র টহল দল রবিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামের লেবু মিয়ার আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ আসামিকে আটক করা হয়।

আটককৃত আসামিদের মাদকদ্রব্যসহ ঝিনাইদহের মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ৩ আসামি আটক।

আপডেট সময় : ০৬:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১