বরিশাল থেকে০২ (দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৮:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৫ জুলাই ২০২১ তারিখ মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন জজিরা সাকিনস্থ কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৭.২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সোহরাব শিকদার(৬০), পিতাঃ মৃত হাতেম শিকদার, (২) আহম্মেদ রাড়ী(২০), পিতাঃ মোঃ শহীদুল রাড়ী, সর্ব সাং- জজিরা, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১.৪২০ (এককেজি চারশত বিশ গ্রাম) গ্রাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২,৩৩০(দুই হাজার তিনশত ত্রিশ) টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

























