সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বরূপকাঠিতে গণধর্ষণে বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরী অন্তঃসত্ত্বা : গ্রেফতার-২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত সুমন,বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে এক প্রতিবন্ধি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ জুলাই রোববার সকালে ধর্ষিতার পিতা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে স্বরূপকাঠি থানায় মামলা দায়ের করেছেন। মামলা রজু করেই ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী উজ্জল হোসেন(১৯) ও মকবুল হোসেন (২০) কে গ্রেফতার করে। মামলা সুত্রে জানা গেছে, সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামের ১৫ বছরের ওই বুদ্ধি প্রতিবন্ধিকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষন করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃস্বত্ত্বা। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম প্রকাশ পায়। এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি তদন্তসহ থানার সব অফিসারদের নিয়ে তিনি গোটা এলাকায় চিরুনী অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ওই দু’আসামীকে পিরোজপুরে জেলহাজতে ও ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে গণধর্ষণে বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরী অন্তঃসত্ত্বা : গ্রেফতার-২।

আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১