সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

বানারীপাড়ায় স্কুল সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ্ সংলগ্ন মোল্লাবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতের কোনো এক সময় শামসুল হক বেপারীর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া পশ্চিম জিরারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মঞ্জুরুল আলমের বাসায় এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির কলাপসিবলগেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে । পরে ওই বাসার প্রতিটি রুমের তালা ও আলমারি ভেঙে সব মালামাল তছনছ করে এবং আনুমানিক দুই লক্ষাধিক নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। জানা যায়, বাসার মালিক মঞ্জুরুল আলম পবিত্র ঈদ-উল- আজহার আগের দিন ২০ জুলাই ঈদ উদযাপনে সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার (২৫ জুলাই) সকালে বাড়ির মালিকের ফোন পেয়ে চলে আসেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বাসার সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। এদিকে একই রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ভাড়াটিয়া তুহিনের বাসায়ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় স্কুল সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট।

আপডেট সময় : ০৫:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১