সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রান্না করা কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় আইরিন আক্তার (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার স্বামী হারুনুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি পেশায় একজন রিকশাচালক। ঘটনার পর থেকে তিনি পলাতক।

শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে আইরিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে আইরিন ও হারুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও পাঁচ মাস বয়সী দুটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা বিষয়ে আইরিন ও হারুনের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।

ঈদুল আজহার দিন (২১ জুলাই) হারুন প্রতিবেশীর কাছ থেকে কিছু মাংস পান। ওই মাংস রান্না করেন আইরিন। কিন্তু মাংসে স্বাদ হয়নি বলে অভিযোগ তুলে আইরিনকে কয়েক দফা মারধর করেন তার স্বামী। শনিবার দিবাগত রাতে শ্বশুরবাড়ি থেকে আইরিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আইরিন আত্মহত্যা করেছেন। তবে আইরিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার বা-মায়ের।

আইরিনের শাশুড়ি নুর বানু বলেন, ‌‘মাংসে স্বাদ না হওয়ায় আইরিনকে মারধর করা হয়েছে সত্য। তবে আমার ছেলে বলেছে, আইরিন আত্মহত্যা করেছে।’

আইরিনের বাবা আবু ছালেহ বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আসামিদের শাস্তি চাই।’

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১