সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

উজিরপুরে কথিত চিকিৎসকের ভুল চিকিৎসায় নিখিল নামের এক যুবকের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হক মুন্না
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পিরেরপাড় গ্রামে শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় ( আনুমানিক) নিখিল সরকার(৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত নিখিল সরকার পিরেরপাড় গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ স্হানীয় লোকনাথ বাজারের কথিত চিকিৎসক বাসুদেব মুহুরির ভুল চিকিৎসায় নিখিলের মৃত্যু হয়। নিখিলের স্ত্রী অভিযোগ করে বলেন তার স্বামী প্রতিদিনের মত সন্ধ্যা ৬ টার দিকে ঘরে আসলে কিছু সময় পরে তার শরীরে এলার্জি দেখা দেয়। লোকনাথ বাজারের পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরিকে খবর দিলে, সে এসে তাকে এক সাথে ৪ টি ইনজেকশন দেয় এবং সাথে সাথে তার স্বামীর মৃত্যু হয়। এটা দেখে ডাক্তার তার সাথে আনা ব্যাগ গুছিয়ে পালিয়ে যায়। নিহতের বাড়ির একাধিক ব্যক্তি জানান ডাক্তারের পিছনে পিছনে অনেক ডাকার পরেও ডাক্তার কোন কথা না শুনে আমাদের বাড়ি থেকে চলে যায়। এ বিষয়ে পল্লী চিকিৎসক বাসুদেবের সাথে যোগাযোগ করতে গেলে তার চেম্বার ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঐ এলকার জনগন আরো ঐ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন কিছুদিন আগেও তার এই ভুল চিকিৎসার জন্য একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঐ কথিত ডাক্তারের হাত থেকে জনগনকে রক্ষা করা হোক। যাতে এভাবে আর কোন মায়ের কোল এভাবে খালি না হয়।এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান,অপচিকিৎসা যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি,নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে l

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে কথিত চিকিৎসকের ভুল চিকিৎসায় নিখিল নামের এক যুবকের মৃত্যু।

আপডেট সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১