সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ অভিযানে দিনের প্রথম ভাগে উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল সড়কে আইন অমান্য করে যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫টি মামলায় ৭ হাজার ৩ শত টাকা এবং দ্বিতীয় ভাগে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৬টি মামলায় মোট ৩ হাজার ৫ শত টাকাসহ মোট ২১টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড।

আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১