সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে চাঁদা দিতে অস্বীকৃতি, আ.লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বরিশালে এক আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

তাকে মারধরে অভিযুক্ত রাসেল মুন্সী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের ছোটভাই।

সূত্র জানায়, কাগাশুরা গরুর হাট নিয়ে রাসেল মুন্সী ও খলিলুর রহমানের মধ্যে দ্বন্দ্ব হয়। খলিলের অনুসারীরা কাগাশুরা গরুর হাটের ইজারা পেলে রাসেল ও তার অনুসারীরা ক্ষিপ্ত হন। গরুর হাট চলাকালীন হাটে দুই দফা হামলা চালান তারা।

একই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে রাসেল মুন্সির অনুসারী সালাম ও মিলনসহ ৭-৮ জন খলিলুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে কাসুরা বাজারে রাসেল মুন্সির কাছে নিয়ে যায়। এরপর সেখানে রাসেল মুন্সি তাকে বেধড়ক মারধর করেন ও হত্যার হুমকি দেন।

হামলার শিকার আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান বলেন, কোনো কারণ ছাড়াই রাসেল মুন্সির ক্যাডার সালাম ও মিলনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল এসে আমাকে তুলে নিয়ে যায়। রাসেল মুন্সির কাছে নিয়ে যাওয়ার পর রাসেল আমাকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় আমি কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।

অভিযোগের বিষয়ে রাসেল মুন্সী বলেন, আমি সাবেক ছাত্রলীগ সভাপতি। আমার সঙ্গে একজন ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদকের কী হতে পারে। তার নামে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমূল করিম বলেন, চরবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান মারধর ও হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই রাসেল মুন্সী, সালাম ও মিলন নামের তিন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চাঁদা দিতে অস্বীকৃতি, আ.লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর।

আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১