সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) এক অভিনন্দন বার্তায় নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, আপনার পঞ্চমবারের মতো উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ জুলাই ২০২১ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
তিনি আস্থা ব্যক্ত করে বলেন, শের বাহাদুর দেউবার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা সম্ভাব্য খাতে সুযোগগুলো অনুসন্ধানের মাধ্যমে আরও গভীর করা হবে।
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন, এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে।
তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারস্পরিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
নেপালী কংগ্রেস নেতৃত্ব যখন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় দেশটির প্রতি প্রতি সমর্থন ব্যক্ত করেছিল সেই সময় থেকে দুই দেশের সম্পর্কের সূত্রপাত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এটি আগামীতে আরও সম্প্রসারিত ও গভীর হবে।
তিনি সুবিধাজনক সময়ে শের বাহাদুর দেউবাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে নেপালের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন।

আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১