সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে আবাসিক হোটেলে নারীকে ফিটিং দিয়ে যুবকের টাকা ছিনতাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে যুবককে আটকে মারধর করাসহ নারী ফিটিং দিয়ে তার অর্থ কেড়ে নেওয়া হয়। এমনকি ঘটনা ফাঁস করা হলো তাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছিল।

বুধবার রাতে শহরের মহশিন মার্কেটের সম্মুখে ‘ভোলা বোর্ডিং’র এই ঘটনায় কোতয়ালি পুলিশ যুবকের টাকা উদ্ধার করে দিয়েছে। কিন্তু রহস্যজন কারণে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করায় নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। রনি মিয়া নামের যুবক জানায়, বরিশালে চিকিৎসা করাতে এসে সন্ধ্যা হয়ে যাওয়ায় লঞ্চঘাটে হোটেলে খুঁজতে থাকলে এসময় এক যুবক এসে ভোলা হোটেলে নিয়ে যায়। এবং রুম ভাড়া ২০০০ টাকা দাবি করলে দরাদারি করে ১২ শ’তে চুক্তি হয়। কিন্তু কিছুক্ষণ পরে আকস্মিক এক তরুণীকে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। ওই তরুণী কিছু না বলেই শরীরের পোষাক খুলতে থাকে।

এবং যুবককে মারধর করাসহ তার ম্যাানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে থাকা ৩৫০০ টাকা নিয়ে যায়। যুবক আরও জানান, সব টাকা ছিনিয়ে নেওয়ার পরে হোটেল ম্যানেজার দরজা খুলে তরুণীকে বের করে দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। এবং ঘটনাটি কাউকে বললে খুন করাসহ লাশ গুমের হুমকি দেয়। এসময় কান্নাকাটি করলেও তাকে সকালের আগে ছাড়া যাবে না বলে জানিয়ে দেয়।

পরবর্তীতে যুবক কৌশল নিয়ে তার চাচার কাছে যাওয়ার কথা বললে ছেড়ে দেওয়া হয়। পরক্ষণে যুবক কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে গিয়ে একটি পুরো ঘটনা তুলে ধরে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান। কিন্তু এর আগেই তরুণীকে হোটেল থেকে সরিয়ে দেওয়া হয়। রনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাদের আটক করার কথা বললেও পরবর্তীতে হোটেলে গিয়ে একজনের সাথে একান্তে আলাপের পরে কিছুটা নমনীয় হয়ে যায়।

পরে হোটেলের লোকজনের কাছ থেকে ৩৫’শ টাকার ৩২’শ উদ্ধার করে দিলেও কাউকে আটক করেনি। পুলিশের এই ভূমিকায় যুবক বিস্মিত হলেও কিছু বলার সাহস দেখাননি। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে, যুবক হোটেল ভাড়াসহ ৩৫’শ টাকা নেওয়ার তথ্য দিলেও পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলছেন, নিয়েছিল মাত্র ১২’শ টাকা।

সেখান থেকে ৩০০ টাকা ভাড়া দেওয়ার পরে বাকি ৯’শ টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। কিন্তু এত বড় একটি অপরাধমূলক ঘটনায় কাউকে গ্রেপ্তার হয়নি কেন এমন প্রশ্নে পুলিশ কর্মকর্তা কোনো উত্তর দিতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। একপর্যায়ে তালগোল পাকিয়ে বলেন- টাকাতো উদ্ধার করে দেওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে হোটেলের ম্যানেজার কালামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আবাসিক হোটেলে নারীকে ফিটিং দিয়ে যুবকের টাকা ছিনতাই।

আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১