তালতলীতে শশুর শাশুড়ির নির্যাতন সইতে না পেরে অবশেষে আত্মহত্যা করল শারমিন।
- আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২৮২ বার পড়া হয়েছে

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)
বরগুনার তালতলীতে শশুর শাশুড়ির নির্যাতনে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা করেছেন। নিহত ওই জননীর নাম, শারমীন আক্তার(২২)। এ ঘটনায় ২১ জুলাই সন্ধ্যায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত শারমীন আক্তার উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মোঃ শামীমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের মিলন জোমাদ্দারের ছেলে মোঃ শামীমের সাথে একই ইউনিয়নে তার চাচতো ভাই মোঃ ছগির জোমাদ্দারের মেয়ে শারমিন আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের ২ বছর পর তাদের একটি ছেলে সন্তান হয়। দুই বছর আগে শামীম তার স্ত্রী শারমীন আক্তারকে তার বাবা মায়ের কাছে রেখে প্রবাসে চলে যান। এরপর থেকে নানা বিষয় নিয়ে প্রায় শাশুড়ির সাথে শারমীনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। প্রতি বছর ঈদের সময়ে নাতিকে নিতে পাঠায় কিন্তু নিহত শারমিনকে নেওয়ার হয়ে না কোন। এট এক পর্যায়ে বুধবার (২১ জুলাই) বিকেলে শারমিনের ননদ সুমাইয়া বেগম ভাতিজা সাইফুল ইসলাম (৫)কে নিতে আসলে বাবা মোঃছগির জোমাদ্দার সাইফুলকে তার ফুপুর সাথে দিয়েদেন।
কিন্তু তাকে কেন নেওয় হয়েনি তাই শশুর শাশুড়ির সাথে অভিমান করে শারমীন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। বিকেলে হাসপাতালে নেওয়ার পথে বথিপাড়া এলাকায় তিনি মৃত বরন করে।
এ বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের নিহতের লাঁশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।ঘটনায় সন্ধ্যায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

























