সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) গ্রামে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আব্দুল জলিল (৩৮) -কে এলাকাবাসী বেঁধে রাখে। পরে রৌমারী থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন উভয়ে হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

বুধবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (হামিদপুর) এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ওসমান গণি ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ফ্রিজে মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই বাড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তার বড় ভাইকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তা আবারও হাতাহিতে রূপ নেয়। জলিল তার বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারলে দোকানের সামনে পড়ে মাথায় আঘাত পায়। এরপর রৌমারী হাসপাতালে নেয়ার সময় পথে টাপুরচর বাজারে তার মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

আপডেট সময় : ০৪:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১