সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গোলজার (৩৯) ওরফে পিস্তল গোলজার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে থানার দাইয়াপাড়া থেকে গোলজারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড গুলি ও ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোলজার থানার দাইয়াপাড়া এলাকার মো. মুছার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোলজার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরকসহ নগরের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। তিনি ডবলমুরিং এলাকার ত্রাস। চুরি থেকে শুরু করে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেন না। তিনি এলাকার ভিক্ষুকের কাছ থেকেও ২০ টাকা করে চাঁদা নেন। আবার ২০০ টাকা দিলেই যে কাউকে গিয়ে মারধর করেন।

আবার বর্তমানে গোলজার ডবলমুরিং থানার চিহ্নিত মাদক বিক্রেতা। টেকনাফ থেকে আনা ইয়াবা ডবলমুরিং থানা এলাকায় বিক্রি করেন তিনি। এজন্য তার তিন জনের একটি বিক্রয় প্রতিনিধি দলও আছে। কমিশনের ভিত্তিতে তারা গোলজারের ইয়াবা বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদক আইনেও দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জুলাই) রাতে দাইয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সাংবাদিকদের বলেন, গ্রেফতার গোলজারকে আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১