সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বড় ভাইকে গাছের সাথে বেঁধে রেখে বসতঘর ভেঙ্গে দিল ছোট ভাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজবাড়ীতে বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে গাছের সাথে বেধে রেখে বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের আছালত মল্লিকের ছেলে মুন্নাফ মল্লিক (৬৫) বলেন, আমার আপন ছোট ভাই মো: জালাল মল্লিক (৫০), গোলাম মওলা (৫৫), আব্দুল আলিম মল্লিক (৪০) সাথে বসতভিটার জমিজমা সংক্রান্তে বিরোধ রয়েছে।

গত ১৫ জুলাই আমার বসতভিটায় আমার অংশে একটি ছাপড়া ঘর উত্তোলন করি। তখন আপত্তি না জানালেও রবিবার সকাল ৮ টার সময় আমার ছাপড়া ভাঙ্গতে শুরু করে। আমি তাতে বাধা দিলে আমাকে গাছের সাথে বেধে বাঁশের লাঠি দিয়ে মারধর করে এবং ঘর ভেঙ্গে ফেলে। আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে চলে যায়। তারা হুমকি দিয়ে বলে এরপর যখন ধরবো তোকে হত্যা করে বসত ঘরে আগুন জ্বালিয়ে দিবো। প্রতিবেশীদের সহযোগিতায় আমি বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাগ্রহণ করি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান বলেন, গাছের সাথে বেধে রেখে মারধোর করার ঘটনাটি আমি শুনেছি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় ভাইকে গাছের সাথে বেঁধে রেখে বসতঘর ভেঙ্গে দিল ছোট ভাই।

আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১