সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ফ্রি ফায়ার গেমে ‘হেরে গিয়ে’ যুবকের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেমে হেরে গিয়ে মিঠু (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) ভোরের দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিঠু ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে বাড়িতে একাই থাকতেন ও একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত মিঠুর মা বলেন, ‘আমার ছেলে অনেকদিন ধরে মোবাইলে কি যেন নাকি খেলে। বাসায় গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করত। অনেকবার বাধা দেয়ার পরও কথা শোনেনি। আইজ মোবাইলটায় মোর বেটাক মারি ফেলাইল।’

স্থানীয়রা জানান, মিঠু দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই খেলায় হারতেন। এজন্য প্রায়ই তার মন খারাপ থাকত। একই কারণে রোববার ভোরে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রি ফায়ার গেমে ‘হেরে গিয়ে’ যুবকের আত্মহত্যা।

আপডেট সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১