সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ঝালকাঠিতে প্রশিক্ষণার্থীদের আত্মসাতের টাকা ফেরত দিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসরীন আক্তার আইজিএ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার টাকা আত্মসাৎ করে পরে আবার গোযেন্দা সংস্থার একজন সদস্যের হস্তক্ষেপে ফেরৎ দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

গত ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয় কাঠালিয়া গ্রামের বিউটিফিকেশনের প্রশিক্ষনার্থী লিমা, একই ট্রেডের পশ্চিম আউরা গ্রামের নাসরিন আক্তার জানান, নাসরীন ম্যাডাম আমাদের কাউকে ২৫০০ আবার কাউকে ৩০০০ টাকা এমনি ভাবে সবোর্চ্চ ৪৯০০ টাকা দেন। কিন্তু আমাদের সকলের কাছ থেকে ৬ হাজার টাকার চেকে স্বাক্ষর নিয়েছেন। আমরা এর কারন জানতে চাইলে সে জানান, করোনার কারনে সরকার টাকা অর্ধেক দিয়েছেন, তাই তোমাদেরকে টাকা কম দিয়েছি।

এ কথায় আমরা চেচা-মেচি শুরু করলে গোয়েন্দা সংস্থার একজন স্যার এসে আমাদের কতর্নকৃত টাকা ফেরৎ দিতে বলেন ম্যাডামকে। একই ট্রেডের আমড়াবুনিয়া গ্রামের খাদিজা জানান, আমার প্রশিক্ষণ নিতে যাতায়াতে অটো ভাড়া খরচ হয়েছে প্রায় ৪০০০ টাকা, সেখানে আমাকে যদি ৩০০০ টাকা দেয়া হয় তাহলে করোনাকালীন সময় এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। উনি আমাদের গরীবদের টাকা মেরে প্রাইভেট কার রিজার্ভ করে ঝালকাঠি থেকে কাঠালিয়া আসেন।

মশাবুনিয়া গ্রামের ফ্যাশন ডিজাইন টেড্রের লাইজু, একই ট্রেডের আমুয়া গ্রামের সম্পা ও কাঠালিয়া গ্রামের বিউটিফিকেশন ট্রেডের মিমিয়া জানান, আমাদের প্রত্যেকের নামে একাউন্ট রয়েছে, সে একাউন্টের অনুকুলে ৬০০০ টাকা সরকার জমা করেছেন। টাকা উত্তোলণের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী হোসনেয়ারা আপা ৬০০০ টাকার চেকে আমাদের স্বাক্ষর নিয়েছেন। অথচ টাকা দিয়েছেন কম। এনএসআই’র সদস্য মোঃ হাফিজ ভাইয়ের হস্তক্ষেপে আমরা টাকা ফেরৎ পেয়েছি।

তারা আরো অভিযোগ করে বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার ৮ম গ্রেডে ৩৪,৭২০ টাকা বেতনের চাকুরী করে ঝালকাঠিতে বিলাসবহুল বাড়ী নির্মান করেছেন। এসব তদন্তের দাবি জানান তারা। উল্লেখ্য যে, নাসরীন আক্তার গত ৩০ মার্চ ২০২১ কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

এ বিষয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) নাসরীন আক্তার বলেন, যারা সব কয়দিন ক্লাস করেননি তাদের ভাতার টাকা কাটা হয়েছিলো। কিন্তু আমার অফিস সহকারী হোসনেয়ারা চেকে ৬০০০ টাকা লিখেছেন, আমি সেটা জানতাম না। তবে বিষয়টি অন্যায় হয়েছে। পরে কর্তনকৃত টাকা ফেরৎ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে প্রশিক্ষণার্থীদের আত্মসাতের টাকা ফেরত দিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১