সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বামীকে হত্যার পর লাশ পুঁতে তার ওপর আড়াই মাস রান্না করলেন স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে হত্যা। তারপর রান্নাঘরে মরদেহ পুঁতে রেখে সেখানেই নিয়মিত দুইমাস ১৪ দিন রান্না চালিয়ে গেছেন স্ত্রী। রোমহর্ষক এমনই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সদরের উপজেলার পূর্বশীলমন্দি এলাকায়।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী আকলিমা আক্তারকে গ্রেফতারের পর নিহত স্বামী আরাফাত মোল্লার (৫০) মাটিচাপা দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এর আগে বেলা ১১টায় আকলিমাকে আটক করা হয়।

নিহত আরাফাত পূর্বশীলমন্দি এলাকার মৃত দুখাই মোল্লার ছেলে ও চার সন্তানের জনক।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের গত ২মে আরাফাত নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৫ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আকলিমা। পরবর্তীতে ৩০ মে একটি মামলা করেন। মামলার পর তদন্ত চালায় পুলিশ। তদন্তের একপর্যায় শুক্রবার সকালে আকলিমার সঙ্গে এক প্রতিবেশীর কথোপকথনের ভিডিও পুলিশের হাতে আসে।

পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, আকলিমাই আরাফাতকে হত্যা করে ঘরের পাশের রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন প্রতিবেশীর কাছে। পরে বেলা ১১টার দিকে আকলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরকীয়াকে কেন্দ্র করে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।

পরে আকলিমাকে ঘটনাস্থলে নেয়া হলে মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন তিনি। বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী আকলিমা ও জড়িত সন্দেহে রিয়াজ নামের আরেকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাটিতে পুঁতে রাখা নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে হত্যার পর লাশ পুঁতে তার ওপর আড়াই মাস রান্না করলেন স্ত্রী।

আপডেট সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১