সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাকেরগঞ্জে গরু চোর যুবলীগ নেতা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের বাকেরগঞ্জে গরু চুরির মামলায় যুবলীগ সভাপতিসহ দুজনকে আটক করছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করে পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন- মেয়ারহাট এলাকার কালু খানের ছেলে শাহিন খান (৪০) ওরফে সিডি শাহিন ও কোষাবড় গ্রামের আবুল হোসেনের ছেলে কসাই শাহিন (৩৮)। সিডি শাহিন দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আফছার আলী হাওলাদারের ছেলে হতদরিদ্র বাবুল হাওলাদারের গোয়াল ঘর থেকে ঈদুল আজহায় বিক্রয় করার জন্য প্রস্তুত রাখা একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে খাল পাড়ে গরুর মাথা ও চামড়া দেখতে পান বাবুল। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, কৃষক বাবুল হাওলাদারের বর্গা পালিত গরুটি রাতের আঁধারে কেউ নিয়ে যায়- এ খবরটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি।

আটককৃতদের সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতদের বিরুদ্ধে বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে গরু চোর যুবলীগ নেতা আটক।

আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১