সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নোয়াখালীতে সাবেক এমপি আবু নাসেরের বাড়িতে হামলা-গুলি, আহত ৫।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু নাসের চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও দুটি চকলেট বোমা উদ্ধার করেছে।

আহতরা হলেন- খতিজা বেগম (৪৫), রাফেল চৌধুরী (৩৭), আরমান চৌধুরী (৪২), মমতাজ বেগম (৪২) ও মনজিল চৌধুরী (২৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রয়াত আবু নাসের চৌধুরীর নাতি জেলা পরিষদ সদস্য আকরাম উদ্দিন সবুজ চৌধুরীর দাবি, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জার মোবাইল নম্বরে বার বার ফোন দিয়েও ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জাগো নিউজকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ককটেল ও বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি আরও বলেন, ‘এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে সাবেক এমপি আবু নাসেরের বাড়িতে হামলা-গুলি, আহত ৫।

আপডেট সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১